মোঃ শাহীন আলম (টাঙ্গাইল প্রতিনিধি)
২০২০ সালের আগস্ট মাসে যমুনা নদীতে এক মর্মান্তিক নৌকাড়ুবির ঘটনায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা নিখোজ হন। দুর্ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের চায়না বাঁধের
অদৃরে। নি'হতরা হলেন-_
সাত্তার মণ্ডলের ছেলে মারুফ হাসান মণ্ডল (২৬) আব্দুর রশিদের ছেলে হাসিনুর রহমান (৩০) আবুল হোসেনের ছেলে মিজান (২৮)
সোহরাব হোসেনের ছেলে শরিফ হোসেন (১৭) কিতাব আলীর ছেলে শাহাদত হোসেন (১৭)
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে গ্রামের ২৭ জন যুবক চাদা তুলে একটি ইঞ্জিনচালিত নৌকায় সকালে যমুনা সেতুর পূর্বপাড়ে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুরের খাবার শেষে গোপালপুর ফেরার পথে বিকেল পাচটার দিকে প্রবল শ্োতের কারণে নৌকাটি চায়না ঘাটের কাছে ডুবে যায়।
সাথে থাকা সবাই সাঁতার কেটে প্রাণে বেঁচে গেলেও পাঁচ যুবক আর ফিরে আসেননি। টানা উদ্ধারকাজ চললেও নিখোঁজদের সবাইকে উদ্ধার সম্ভব হয়নি। দুর্ঘটনার তিন দিন পর সিরাজগঞ্জের শাহজাদপুর যমুনা ঘাট এলাকায় ভাসমান অবস্থায় অর্ধগ'লিত ম'রদেহ স্থানীয়রা উদ্ধার করেন। সেই হৃদয়বিদারক ঘটনার পাঁচ বছর। পাঁচ তরুণ প্রাণের অকাল ঝরে যাওয়া এখনও শোকাবহ স্মৃতি
হয়ে আছে বাইশকাইল গ্রামসহ পুরো অঞ্চলের মানুষের মনে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com