ঢাকাSaturday , 4 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ৬০ হাজার টাকা জরিমানা

    admin
    April 4, 2026 6:48 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের অভয়নগর উপজেলায় বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে তিন মাটি ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    শনিবার (৪ এপ্রিল) উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মাটি ব্যবসায়ীরা হলেন শাহিন আলম, উসমান হোসেন এবং রিফাত।

    আদালত সূত্রে জানা গেছে প্রেমবাগ এলাকায় কৃষিজমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৭(ক) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারায় অভিযুক্তদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। অভিযান চলাকালে অভয়নগর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

    সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু জানান, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST