ঢাকাTuesday , 7 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের কেশবপুর উপজেলায় ভেজাল দুধ তৈরির দায়ে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা

    admin
    April 7, 2026 12:06 am
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের কেশবপুর উপজেলায় জেলি, ভোজ্য তেল ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে কৃত্রিম দুধ তৈরির দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র‍্যাব-৬

    সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভেরচি ঘোষপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়ায় অপু ঘোষকে ২ লাখ টাকা এবং গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

    স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জেলি ও রাসায়নিক ব্যবহার করে কৃত্রিম দুধ তৈরি করে আসছিল। অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি ও রাসায়নিক সরঞ্জাম জব্দ করে জনসম্মুখেই ধ্বংস করা হয়।

    যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST