
অনুসন্ধানের প্রথম পর্ব
যশোরের বেনাপোল কাস্টমস সুপার জাহাঙ্গীর প্রায় সাড়ে তিন বছর বেনাপোল চেকপোষ্টে একই জায়গায় কর্মরত রয়েছেন। ইতি পুর্বে তার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের স্বজনপ্রীতির অভিযোগ উঠে আসায় সে পাসপোর্ট যাত্রীদের হয়ারানির মাত্রা আরো বাড়িয়ে দেয়।
ল্যাগেজ ব্যবসা এবং স্পট ট্যাক্স এর আইন থাকা সত্ত্বেও সে কোন কিছুর তোয়াক্কা না করে সাধারন পাসপোর্ট যাত্রীদের ভারত থেকে আসার সময় সামান্য কিছু পণ্য ও রেখে দিচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।সকল যাত্রীদের নিকট থেকে তার ক্ষমতাবলে সখের পণ্য রেখে দেওয়ায় যাত্রী যাতায়াত হ্রাস পাওয়ায় সরকারের রাজস্ব কমে যাচ্ছে। স্থানীয়রা জানায় ভারত এমনিতেই ভিসা দিচ্ছে না।
তারপর উভয় দেশের যাত্রীদের সাথে জাহাঙ্গীর আলম সাহেবের অসৌজন্যমূলক আচরণের কারণে এই আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত ৯০ শতাংশ হ্রাস পেয়েছে একাধিক সূত্র জানা যায়।
সূত্র জানায় জাহাঙ্গীর আলম সাহেব সাবেক ছাত্রলীগের ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেন।সে বিগত আওয়ামী সরকারের আমলে এখানে যাত্রীদের সাথে খারাপ আচরণ-ব্যবহার করে নাই।
বরং তখন তিনি এ পথে যাত্রী যাতায়াত বেড়ে গিয়েছিল। তবে ৫ই আগস্টের পর থেকে সে নিজেই বেপরোয়া হয়ে উঠেছে, বর্তমানে তিনি যাত্রী হয়রানিতে ব্যস্ত।
ভারত থেকে আসা এক যাত্রী সুজয় বলেন আমার কাছে থাকা একটি মাত্র কম্বল ছিল সেই কম্বলটিও জাহাঙ্গীর সাহেব নিয়ে নেয়। আমি ডাক্তার দেখিয়ে আসার সময় বাড়ির জন্য একটি কম্বল কিনে এনে ছিলাম কিন্তু বেনাপোল চেকপোস্টে আসলে জাহাঙ্গীর আলম সাহেব আমার কম্বলটি রেখে দেয় অনেক তাকে বলা সত্বেও কম্বলটি ফেরত দেয় নাই।
চেকপোষ্ট কাস্টমসে এনজিও হিসেবে কাজ করা জনৈক এক ব্যক্তি বলেন আমাদের কাস্টমস এর দ্বিতীয় তালার বারান্দা ও বাথরুম সুপারের অফিস রুম,গেষ্ট রুমসহ যেখানে সেখানে পড়ে আছে, কোটি কোটি টাকার পণ্য নষ্ট হলেও তা নিলামে ও বিক্রি করছেন না।
এভাবে চলতে থাকলে ভারত ও ভিসা দিবে না। ভারতীয় পাসপোর্ট যাত্রী দিপংকর সাহা বলেন, বাংলাদেশে আসার মতো অবস্থা নেই। আত্মীয় স্বজনদের বাড়িতে আসলে যদি কিছু নিয়ে আসি তাও বেনাপোল কাস্টমস সব রেখে দেয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন বেনাপোল কাস্টমস এতটা খারাপ আচরণ করেন তা সত্যি মেনে নেওয়ার মতো নয়। যারা কাস্টমস কর্তৃপক্ষ রয়েছেন তাদের এই বিষয় গুলো খতিয়ে দেখা উচিত ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ কেউ না করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com