
আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারিদের বেতন-ভাতা ১০ম গ্রেডে উন্নিত করার দাবিতে দেশব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ডাকে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে ২ ঘন্টার কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনদের বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগীরা।
এদিকে অবিলম্বে স্টাফদের দাবী বাস্তবায়ন করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট স্টাফদের ১০ গ্রেডে বাস্তবায়ন পরিষদের মণিরামপুর উপজেলা কমিটির সমন্বায়ক টেকনোলজিস্ট মোঃ আনিসুজ্জামান।
তথ্য মোতাবেক, রবিবার ৩০ নভেম্বর সকাল ০৯ টা হতে ১১ টা পর্যন্ত (০২ ঘণ্টা) কর্মবিরতির অংশ হিসাবে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের সামনে আনিসুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারীরা অবস্থান নিতে দেখা যায়। তবে ভোগান্তির কোন শেষ না পেয়ে রোগী ও তার স্বজনরা ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ছাড়তে বাধ্য হয়।
এ বেপারে কথা বলতে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক মোঃ ফয়েজ আহম্মেদ ফয়সাল'কে একাধিকবার কল করলেও তিনি ফোনকলের উত্তর দেননি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com