ঢাকাSunday , 22 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অবৈধ ভেজাল গুড় তৈরির তিনটি কারখানায় চলছে রমরমা ব্যবসা

    admin
    February 22, 2026 6:28 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ঘোষপাড়া ও শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে ভেজাল গুড় তৈরি করছে, মোঃ জাহাঙ্গীর, মোঃ আলী আহম্মেদ এবং মোঃ মশিয়ার, এই অবৈধ ব্যাবসায়ীরা এলাকার প্রভাব খাটিয়ে ভেজাল গুড় তৈরি করে সাধারণ মানুষের মানবদেহের খতি করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

    শার্শা উপজেলার বাগআঁচড়ার ঘোষপাড়া ও শংকরপুর এলাকায় নকল গুড় তৈরি করছেন, মোঃ জাহাঙ্গীর, আলী আহম্মেদ এবং মোঃ মশিয়ার নামের এই ব্যাবসায়ীরা।

    নকল খেজুর ও আখের গুড় তৈরি করে আসছে দীর্ঘদিন ধরে এলাকাবাসী অনেক বার ভেজাল গুড় তৈরি করতে নিষেধ করেছেন, তার পরেও চিনি ও বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করেই চলেছে।

    প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আসল খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় ও আখের গুড় তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। প্রশাসন সূত্রে আরো জানা যায়, কর্মকর্তারা বলেন আগেও অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে, তাদের বলা হয়েছিল আর কোনো ভেজাল গুড় তৈরি করতে পারবেন না।

    অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে তাদের কারখানায় গিয়ে দেখা গেছে,চিনি এবং কেমিক্যাল ব্যবহার করে পবিত্র রমজান মাসেও তারা ভেজাল গুড় তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন।

    প্রশাসন সূত্র জানায় জরিমানা করার পরেও যদি ভেজাল গুড় তৈরি করে বাজারে সরবরাহ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST