
নিজস্ব প্রতিবেদক
যশোর শহর আওয়ামীলীগের আবু সাইদ ওরফে কালা সাইদকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) বিকেলে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন মোমিনুল হক।
পুলিশ জানায়, আওয়ামীলীগ সরকারের আমলে তিনি ক্ষমতার অপব্যবহার করে নানা ধরণের অপরাধমুলক কর্মকান্ডে জড়িত ছিলেন। ২য় দফায় ডেভিল হ্যান্ট অভিযানে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালি অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, আটকের পর সাইদকে জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, যশোর জেলা জুড়ে চলছে ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান। গত তিনদিনে যশোরে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে। এ অভিযান অব্যাহত থাকার ঘোষনা দিয়েছে জেলা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com