
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করলে যশোরের একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে আইএনবি ডিজিটাল প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির সময় হাতেনাতে দুইজনকে আটক করে। এ ঘটনায় একটি মামলা করা হয়। ওই মামলায় শাহারুল ইসলামকেও আসামি করা হয়।
৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে শাহারুল ইসলামকে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ শিশু মেলা এলাকা থেকে আটক করে। এ ঘটনায় ঢাকার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ আটকের বিষয়টি অবগত হয়ে যশোরের মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানায়। বৃহস্পতিবার যশোরের মামলায় তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com