
নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারের আটক হাজতি আসামি যুবলীগ কর্মী রিমন অসুস্থ হয়ে পড়েছেন। রাত সাড়ে ১১ টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাত ৯ টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে হঠাৎ বুকে ব্যথা ও বমি করতে থাকেন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় কারারক্ষী পাহারায় তাকে চিকিৎসার জন্য রাত সাড়ে ১০ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, আটক রিমন শহরের ঘোপ জেল রোড এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি সাবেক কাউন্সিলার হাজী সুমনের অনুসারী। সম্প্রতি যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর শহরে একটি সংক্ষিপ্ত ঝটিকা মিছিল হয়। যার নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা হাজী সুমন। এঘটনার মামলায় আটক করা হয় যুবলীগ কর্মী রিমনকে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com