
নিজস্ব প্রতিবেদক
যশোরের নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম যোগদান করেছেন। শনিবার (২৯ নভেম্বর) সকালে তিনি যশোরের সদ্য বিদায়ী পুলিশ সুপার রওনক জাহানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। সৈয়দ রফিকুল ইসলাম জামালপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে শরীয়তপুরে পাঠানো হয়েছে। গত বুধবার দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের পদায়ন ও রদবদলের প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এ উপলক্ষে নতুন পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দেওয়া হয় যশোর জেলা পুলিশের পক্ষ থেকে।
এদিকে, নতুন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম যোগদানের পর সালামি গ্রহণ করেন। জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও থানার প্রধানদের সঙ্গে পরিচিতি সভা এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান সৈয়দ রফিকুল ইসলাম ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com