
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় বিজিবি অভিযান চালিয়ে দুই কোটি ১১ লাখ টাকার স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাওয়া যায় ১ দশমিক ১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার। যার বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকার বেশি। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com