ঢাকাSaturday , 20 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে বীর মুক্তিযোদ্ধা অশোক রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

    admin
    December 20, 2025 12:30 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    বীর মুক্তিযোদ্ধা ও যশোর জেলা জাসদের সভাপতি অশোক কুমার রায় আর নেই। শুক্রবার রাত ১২টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বেজপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    ছাত্রজীবন থেকেই অশোক কুমার রায় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। শহরের লালদীঘি পাড়ার পূবালী প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী হিসেবেও তিনি পরিচিত ছিলেন। ব্যক্তিজীবনে বিনয়ী ও সদালাপী অশোক রায় সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন, যা তাকে অনন্য করে তুলেছিল।

    তার মৃত্যুর খবরে জেলা জাসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোক জানাতে বেজপাড়ার বাসভবনে ছুটে যান।

    শনিবার বেলা ১১টায় তার মরদেহ বাসার সামনে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরে সুধীর বাবুর কাঠগোলার সামনে গার্ড অব অনার প্রদান শেষে নীলগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST