
নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা ও যশোর জেলা জাসদের সভাপতি অশোক কুমার রায় আর নেই। শুক্রবার রাত ১২টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বেজপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছাত্রজীবন থেকেই অশোক কুমার রায় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। শহরের লালদীঘি পাড়ার পূবালী প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী হিসেবেও তিনি পরিচিত ছিলেন। ব্যক্তিজীবনে বিনয়ী ও সদালাপী অশোক রায় সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন, যা তাকে অনন্য করে তুলেছিল।
তার মৃত্যুর খবরে জেলা জাসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোক জানাতে বেজপাড়ার বাসভবনে ছুটে যান।
শনিবার বেলা ১১টায় তার মরদেহ বাসার সামনে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরে সুধীর বাবুর কাঠগোলার সামনে গার্ড অব অনার প্রদান শেষে নীলগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com