ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

    admin
    July 4, 2026 8:04 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট (WeCARE) প্রকল্পের আওতায় নবনির্মিত সড়কের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সড়ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, WeCARE প্রকল্পের আওতাধীন ‘CW-01’ প্যাকেজের অধীনে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নবনির্মিত সড়কটি চুড়ামনকাটি জিসি (গ্রোথ সেন্টার) থেকে শুরু হয়ে বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া হয়ে কায়েমখোলা জিসি পর্যন্ত বিস্তৃত। সড়কটির মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৩৭৪ কিলোমিটার।

    সড়কটির ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই সড়ক চালুর ফলে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে গতি আসবে। বিশেষ করে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজে বড় বাজারে পৌঁছে দিতে পারবেন।

    পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, শুধু সড়ক ও অবকাঠামো নির্মাণ করলেই চলবে না, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই টেকসই সড়ক যোগাযোগের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডি ও WeCARE প্রকল্পের প্রকৌশলী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    নবনির্মিত সড়কটি চালু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিকে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST