যশোর প্রতিনিধি//
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। চট্টগ্রাম থেকে যশোরে আসা সোহাগ পরিবহন থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ যাত্রীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মহিবুর রহমান রিমন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাছিজিদ্দা কুমিরা গ্রামের শাহ আলমের ছেলে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এক বিফিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার মনোহরপুর গ্রামে যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় যাত্রী মহিবুর রহমান রিমনের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরিদর্শক নাজমুল হোসেন খান আরও বলেন ঘটনাস্থলেই রিমনকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিমন চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তিনি একজন ইয়াবা ব্যবসায়ী।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com