
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর শেখহাটি এলাকায় মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী আশিক হোসেনকে (২৭) তুলে নিয়ে মারধর করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শহরতলীর শেখহাটি ভাবনা তোলা কমার্শিয়াল কলেজের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আশিক হোসেন কোতোয়ালী থানার বকচর হুশতলা গ্রামের মোঃ রাজু সেখের ছেলে। তিনি আরএন রোডের একজন মোটর পার্টস ব্যবসায়ী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ভিকটিম শেখহাটি ভাবনা তোলা কমার্শিয়াল কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং মারধর করে আহত করে। পরে তার কাছে থাকা ব্যবসায়িক ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অপরাধীরা।
ঘটনার পর আত্মীয়-স্বজন গুরুতর আহত অবস্থায় আশিক হোসেনকে উদ্ধার করে বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com