নিজস্ব প্রতিবেদক
যশোরের ডিবি পুলিশের অভিযানে গাঁজার গাছসহ এক চাষী ডাবলু হোসেন গ্রেফতার।
১৬ টি গাঁজার গাছসহ এক চাষীকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। গ্রেফতার ডাবলু হোসেন যশোর সদরের ডহর সিংগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার ডহর সিংহা বিলচাচীর নার্সারি থেকে এই গাঁজা গাছ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই রকি মন্ডলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল যশোর সদরের উত্তর ডহর সিংহা বিলচাচীর রফিকুল ইসলামের নার্সারিতে অভিযান চালান। এ সময় তার ছেলে ডাবলু হোসেনকে আটক ও নার্সারিতে রোপন করা ১৬ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ডাবলু হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com