
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির তুহিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার ২৩ নভেম্বর দুপুরে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ। তিনি জানান, নাশকতার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, কোন মামলায় তাকে আটক করা হয়েছে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com