
নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মহিন উদ্দিন নামে এক যুবককে একটি বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের এক্স-রে রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিন উদ্দিন যশোর শহরের কোতোয়ালী থানাধীন ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে মহিন উদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। তবে তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় হাসপাতালের নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যরা তাকে এক্স-রে রুমের সামনে থামিয়ে দেহ তল্লাশি করেন। এসময় তার সাথে থাকা ব্যাগ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, মহিন উদ্দিন, কেন হাসপাতালে চাকু নিয়ে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com