ঢাকাTuesday , 14 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যুক্তরাষ্ট্র-ইরানকে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান

    admin
    April 14, 2026 5:48 pm
    Link Copied!

    আকিবুজ্জামিন :

    যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসাতে চাইছে পাকিস্তান। এ জন্য দুপক্ষকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। আগামী কয়েক দিনের মধ্যে এবং দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

    গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের দুজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে তারা নাম প্রকাশ করতে রাজি হননি।

    সূত্র জানায়, পাকিস্তান প্রস্তাব দিলেও বৈঠক হওয়ার সম্ভাবনা নির্ভর করছে যুক্তরাষ্ট্র-ইরানের ওপর। তারা যদি অন্য কোনো স্থানে বসার অনুরোধ জানায়, তবে স্থান পরিবর্তন হতে পারে। প্রথম দফার আলোচনা থেকে কোনো চূড়ান্ত চুক্তি আসেনি। এটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ। কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়। আগের আলোচনার সূত্র ধরেই নতুন আলোচনা হবে।

    এদিকে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ২০ বছর পর্যন্ত স্থগিতের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান এ প্রস্তাবে রাজি না হয়ে, ৫ বছর পর্যন্ত স্থগিত রাখার পাল্টা প্রস্তাব দেয়। এ নিয়ে ইসলামাবাদের আলোচনার একপর্যায়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তীব্র বাক্য বিনিময়ও চলে বলে জানা গেছে। ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

    প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে একে অপরের কাছে প্রস্তাব বিনিময় করেছে, কিন্তু কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাদের মধ্যে এখনো বিশাল ব্যবধান রয়ে গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST