ঢাকাSunday , 22 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রমজানকে সামনে রেখে বাঘাইছড়িতে কঠোর বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    admin
    February 22, 2026 4:33 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

    পবিত্র মাহে রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে এবং বাজারে অস্থিরতা রোধে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে।
    রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার প্রধান বাজারগুলোতে অভিযান পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
    তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন নিত্যপণ্যের দোকানে গিয়ে মূল্য তালিকা, মজুত পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।

    অভিযানকালে চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, ছোলা, খেজুর, গরুর মাংস, মুরগি ও বিভিন্ন ধরনের সবজির মূল্য যাচাই করা হয়। কিছু দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং ক্রয় রসিদ সংরক্ষণ না রাখার প্রমাণ পাওয়া যায়। এ সকল অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় একাধিক ব্যবসায়ীকে তাৎক্ষণিক আর্থিক জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

    এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কঠোরভাবে নির্দেশনা দেন, কোনোভাবেই অতিরিক্ত মুনাফা গ্রহণ করা যাবে না, কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না এবং প্রতিটি দোকানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখতে হবে। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পায়। এই সুযোগে কেউ যেন অসাধু উপায়ে লাভবান হতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।”

    তিনি আরও জানান, জনস্বার্থে পুরো রমজান মাসজুড়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। পাশাপাশি সাধারণ জনগণকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ থাকলে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।

    অভিযান পরিচালনাকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST