সোহেল রানা জেলা প্রতিনিধি।
খুলনার পাইকগাছা উপজেলা-এ পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে পৌরসভার বিভিন্ন বাজার পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্য (খুলনা-৬) মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার বিভিন্ন বাজার ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের নির্দেশনা দেন।
বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পাইকগাছা থানা-এর অফিসার ইনচার্জ (ওসি), এসিল্যান্ডসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, উপজেলা সেক্রেটারি আলতাব হোসেন, শেখ কামাল হোসেন, আব্দুল খালেক, বুলবুল আহমেদ, পৌর আমির আসাদুল হকসহ জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাজার পরিদর্শন শেষে পৌরসভা এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় জনস্বার্থে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।


