ঢাকাTuesday , 14 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাঙ্গামা‌টি‌তে বাংলা নববর্ষ ১৪৩৩ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত

    admin
    April 14, 2026 9:11 pm
    Link Copied!

    চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।

    আজ ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

    উক্ত আয়োজন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

    সকালে পৌরসভা মাঠ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

    পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ এম. আব্দুল আলী মঞ্চে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST