চাই সুই উ মারমা। রাঙামাটি প্রতিনিধি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই মালামাল উদ্ধারসহ ০৫ ( পাঁচ ) জন আসামীকে গ্রেফতার করেছে।
গত ৩১ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮.৩০ ঘটিকা হতে ১৯.৩০ ঘটিকার মধ্যে কাউখালী থানাধীন নির্মাণাধীন একটি ভবনের ২য় তলার কক্ষ হতে অজ্ঞাতনামা চোরেরা নির্মাণ কাজে ব্যবহৃত ৪৫ কেজি লোহার রড ও শ্রমিকদের ব্যবহৃত ০১ টি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কাউখালী থানায় মামলা নং-০১, তারিখ-০১/০৪/২০২৬ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরির সাথে জড়িত সন্দেহভাজন ০৫ ( পাঁচ ) জন আসামীকে গ্রেফতার করেন এবং চোরাইকৃত ৪৫ কেজি লোহার রড ও ০১টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলো— ১। মোঃ সুলতান আহম্মদ ( ৬৫ )
২। জোবায়েদ ( ১৭ )
৩। শাহাদাত হোসেন ( ১৬ )
৪। মোঃ আরিফুল ইসলাম ( ১৭ )
৫। শুভ্রত দাশ ( ১৭ )
( সর্ব থানা - কাউখালী, জেলা - রাঙ্গামাটি পার্বত্য জেলা )
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com