চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙ্গামাটি পার্বত্য জেলার আইন - শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক - নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি’র নেতৃত্বে ডিবি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাঙ্গামাটি সদর থানাধীন রাঙ্গামাটি পৌরসভার তবলছড়ি মসজিদের সামনে হতে আনুমানিক গত ২ মে রাত ১৯:৩০ ঘটিকায় মাদক ব্যবসায়ী—
১) কামরুল ইসলাম রানা ( ৩২ ),
পিতা: মৃত মোঃ মফিজ উদ্দীন,
সাং: ঝগড়াবিল, ৫ নং ওয়ার্ড,
থানা: কোতোয়ালি-কে ৩০ ( ত্রিশ ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনগণের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com