ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
আমরা যদি আমল সঠিক ভাবে না করি তাহলে কোন মার্কায় ভোট দিলে অমুক জায়গায় যাওয়া যাবে কথাটা কি ঠিক, যারা বলে তারা কিন্তু আমাদের ঈমানের সত্যিকার অর্থে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে, এই বিষয়টি আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখবেন ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন। তাহলে কোনো বিশৃঙ্খলা হবে না আর আমরা যেটি বলতে চাই, আমরা আমাদের কথা এবং কাজে মিল আছে, দিনাজপুরের ঘোড়াঘাটের পালশা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সন্মেলনে এই কথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন।
এসময় হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন ওয়ার্ড থেকে এসে যোগ দেন কর্মী সম্মেলনে।
রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট কলেজ মাঠে এ কর্মী সন্মেলন অনু্ষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে উপজেলার পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি একে এম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো.শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু।
এছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com