ঢাকাSunday , 22 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ৮ হাজার টাকা জরিমানা

    admin
    February 22, 2026 11:05 pm
    Link Copied!

    অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

    রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে, রমজানে নিত‍্যপন‍্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম‍্যমান আদালত অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতা বলে, রাজবাড়ীর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন, রাজবাড়ী জেলা কার্য‍ালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান।
    এসময় খাদ‌্যপণ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারার লঙ্ঘনজনিত অপরাধে শাকিল ইমন ফল ভান্ডার মালিককে ৫ হাজার, লিটন ফল ভান্ডারকে ৫ শ, সোহেল ফল ভান্ডার মালিক কে ১ হাজার এবং বিসমিল্লাহ গোস্ত ভান্ডার মালিক’কে অপরাধ স্বীকার করায় ৪৩ ধারায় ১ হাজার ৫শ টাকা সহ সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় ভ্রাম‍্যমান আদালত ।

    জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য‍্য কুমার প্রামানিকের সার্বিক সহযোগিতায় অভিযানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা সিভিল সার্জন অফিস, জেলা পুলিশ লাইনের একটি টিম ও ভোক্তা অফিসের প্রেসকার সবুজ হোসেন। এ বিষয়ে খাদ‍্য পরিদর্শক সূর্য‍্য কুমার প্রামানিক বলেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST