ঢাকাFriday , 19 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহীতে আওয়ামী লীগের ভাঙা অফিসে আবারও ভাংচুর

    admin
    December 19, 2025 12:09 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,

    রাজশাহী ১৮ ডিসেম্বর ২০২৫।
    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে মিছিল করেছে জুলাই মঞ্চ, এনএসিপি ও নেতা কর্মীরা। আজ বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয় রাজশাহী ও রাবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও।
    অন্যদিকে রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এসে জড়ো হন। রাজশাহীর রাজনৈতিক দল ও সাধারণ জনতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে শিক্ষার্থীরা।
    এসময় আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’–ইত্যাদি স্লোগান দেন। পরে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আগে থেকেই ভাঙা অফিস ভাঙচুর শুরু করে। পরে সেখানে টায়ার, কাট ও বাঁশ পুুড়িয়ে ভারতীয় আধিপত্য বিরোধী স্লোগান দিতে থাকেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST