
মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির ১৯ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শাহ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান শরিফ মনির।
বিশেষ অতিথি ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শাহ মখদুম থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মাসুদ।
এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য মো. জসিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক মো. আকতার হোসেন এবং সদস্য সচিব মো. রজব আলী।
বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের চেতনার প্রতীক। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় স্থানীয় কিশোর ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com