ঢাকাMonday , 9 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

    admin
    March 9, 2026 10:21 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    ৯ মার্চ সোমবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ করেছে রাজশাহী মহানগর যুবদল অধিনস্থ ১০নং ওয়ার্ড যুবদল। সোমবার বাদ আসর নগরীর বর্ণালির মোড়, লেবার অফিসের পূর্বে ওয়ার্য যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার আয়োজন এবং বিতরণ করেন যুবদলের নেতা কর্মীরা। ১০নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ ফায়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুল হক মিলন, হাসান খান,১১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুব্রত রায়, যুবদল নেতা নাফিজ উদ্দিন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল ক্বালাম আজাদ তপন, ১৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক লিটন শেখ,১৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ধলু, ২৯নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ আশরাফ, ১৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব, জুয়েল রানা, ২৫নং ওয়ার্ড যু্বদলের সদস্য সচিব ভুগোল, ৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শিহাব, ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রাজিব আহম্মেদ, ১০নং ওয়ার্ড যুবদলের ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জনি, সঞ্চালনা করেন তাইফ আহমেদ রাকিব, উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাকিল আহম্মেদ কনি, যুগ্ম-আহ্বায়ক পারভেজ শেখ,অমি,হোসাইন খান,সৌরভ,মীম সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
    দোয়া শেষে সাধারণ পথচারীদের মাঝে যুবদলের নেতৃবৃন্দ ইফতার বিতরণ করেন।
    রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি বলেন যুবদলের প্রতিটি নেতা কর্মীকে মাননীয় প্রধানমন্ত্রী, যৃবদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এর সাম্য মানবিক বাংলাদেশ বির্নিমাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে সে লক্ষ্য প্রত্যেকেই জনগণের আস্থা অর্জন করে রাজনীতি করতে হবে, শরিফুল ইসলাম জনি যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহম্মদ নূরুল ইসলাম নয়ন এর কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, দীর্ঘ ২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের ওয়ার্ডে নতুন কমিটি গঠিত হয়েছে যাঁর জন্য যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রতি রাজশাহী মহানগর যুবদল কৃতজ্ঞ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগান্তকারী সিদ্ধান্তের ফলে রাজশাহী মহানগর যুবদল অধিনস্থ ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা তাঁদের সাংগঠনিক পরিচিত পেয়েছে এখন অতীতের যে কোন সময়ের চাইতে রাজশাহী মহানগর যুবদল সুসংগঠিত আগামীতে কাউন্সিলর মাধ্যমে ওয়ার্ড, থানা ও মহানগর যুবদলের কমিটি হবে ইনশাআল্লাহ।
    রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, যুবদলের প্রতিটি কর্মীকে জনগণের সুখে দুঃখে পাশে থাকতে হবে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনে দেশ গঠনে কাজ করতে হবে। যুবদলের কোন সদস্য সমাজ ও আইন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকা যাবে না। কেউ থাকলে প্রমাণ পাওয়া মাত্রই বহিঃস্কার হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST