মাহবুব হাসান, ঝালকাঠি থেকে//
ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি গ্রামে পানিতে ডুবে ২.৫ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃ ত্যু হয়েছে। নিহত শিশুটির নাম রাইসা। সে রাব্বি হাওলাদার ও তানিয়া আক্তার দম্পতির কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে পরিবারের অজান্তে শিশু রাইসা ঘরের পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ডোবায় শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। এ বিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি নিশ্চিত হওয়ার পর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। শিশু রাইসার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com