কুড়িগ্রাম প্রতিনিধি:৯-৯-২০২৬ সন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আত্মীয়তার সুযোগ কাজে লাগিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আবু বক্কর (৬০) নামে এক প্রবীণের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মেকুরটারী গ্রামের কসাইটারী এলাকায়। অভিযুক্ত আবু বক্কর ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকালে আবু বক্কর তার আত্মীয় একই বাড়িতে যান। ওই সময় বাড়িতে কোনো অভিভাবক ছিল না। শিশুটি আত্মীয়কে চিনতে পেরে দরজা খুলে দেয় এবং বসতে দেয়। বাড়ি ফাঁকা থাকার সুযোগে তিনি শিশুটিকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালান বলে অভিযোগ।
এ সময় শিশুটির আর্তচিৎকারে পাশের গোয়ালঘরে কাজ করা তার জেঠিমা ছুটে আসেন। তিনি ঘরের ভেতর আবু বক্করকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জেঠিমা সঙ্গে সঙ্গেই বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে তালা ঝুলিয়ে দেন এবং প্রতিবেশীদের ডাকতে থাকেন। স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গেই থানায় খবর দেয়।
খবর পেয়ে রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) অলেশ্বর ও মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবু বক্করকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
রাজারহাট থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে অভিযুক্তকে পাঠানো হবে বলেও জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com