মোহাম্মদ তারেক রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি//
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুর রামগঞ্জে বন্যাদূর্গত মানুষের মাঝে খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৬নং লামচর ইউপির পানপাড়া হাইস্কুল মাঠে এ খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম জিলানীর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম- মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ইমাম হোসেন, রামগঞ্জ উপজেলা বিএনপির আহবয়ক মোজাম্মেল হক মজু, সদস্য সচিব মাহবুবুর রহমান ভিপি বাহার, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com