
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর সংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ অক্টোবর) বুধবার সকালে রুমা বাজারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা এনসিপির মুখ্য সমন্বয়ক মোঃ শহীদুর রহমান সোহেল। তিনি বলেন,
“দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে এনসিপি সর্বসময় জনগণের পাশে থাকবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় বক্তারা বলেন, (NCP) জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করার ব্যাপারে আলোচনা করা হয়। এবং ভবিষ্যতে কার্যক্রম আরও বেগবান করার ঘোষণা দেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব সমন্বয়ক তপন মারমা, জেলা যুব সহসমন্বয়কারী খালেদ মোশাররফ হোসেন মাসুদ, জেলা যুব সহসমন্বয়কারী আসরাফুল ইসলাম, জেলা যুবসমন্বয়কারী অহিংষ মারমা, জেলা সদস্য বিনয় জ্যোতি চাকমা, রুমা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অংসিনু মারমা, গালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনলতু ম্রো, নজম উদ্দিন ও জমিস উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্যের বার্তা তুলে ধরে অতিথিরা নতুন সংগঠনটিকে সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com