জেলা প্রতিনিধি, বান্দরবান
শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে পল্লী সংগীত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) জিওবি খাতের আওতায় ২০২৬ সালের প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর) কর্মসূচির অংশ হিসেবে রুমা উপজেলার সেংগুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের জনবহুল এলাকায় এ পল্লী সংগীত পরিবেশন করা হয়।
পল্লী সংগীতের মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা, নারী উন্নয়ন, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ও সামাজিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
জেলা তথ্য অফিসের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com