ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‘রূপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুড়িগ্রাম রাজারহাটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মৎস্যপক্ষ

    admin
    August 16, 2026 4:19 pm
    Link Copied!

    রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি।

    ১৬ আগস্ট রাজারহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্যপক্ষ ২০২৬। ‘রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন নানা আয়োজনে মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

    উদ্বোধনী দিনের কর্মসূচির মধ্য দিয়ে সকালে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক। এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, রাজারহাট উপজেলার সকল সরকারি দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন,এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির মোঃ কপিল উদ্দিন, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনিছুর রহমান লিটন, বিশিষ্ট সাহিত্যিক ও রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাংবাদিক রতন রায়, এনসিপির নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্যচাষীরা।

    আলোচনায় বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সচেতনতা বাড়ানো, টেকসই উৎপাদন ও ইলিশসহ দেশীয় প্রজাতির সংরক্ষণে সকলের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা আইসিটি অফিসারের সঞ্চালনায় সভার শেষে নির্বাহী অফিসারের হাত থেকে মৎস্য খাতে অবদানের জন্য পুরস্কার গ্রহণ করেন মো. লাল মিয়া ও মো. ফারুক আহমেদ।

    উল্লেখ্য,দ্বিতীয় দিনে থাকছে উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। তৃতীয় দিনে হবে মৎস্য কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST