এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
সম্প্রীতি, প্রাণ ও প্রকৃতি’ - এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে সাফল্যের চার বছর পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণ করল জনপ্রিয় অনলাইন কমিউনিটি রেডিও রেডিও সৈকত www.radiosaikat.net। এ উপলক্ষ্যে কক্সবাজারে বর্ণিল ও জাঁকজমক পূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রেডিওটির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী সফল ভাবে উদযাপিত হয়েছে।
কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের প্রাণবন্ত উপস্থাপনায় এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন:- মাহাবুবুর রহমান, সভাপতি, কক্সবাজার প্রেসক্লাব, মমতাজ উদ্দিন বাহারী, সাধারণ সম্পাদক, কক্সবাজার প্রেসক্লাব, নাছির উদ্দিন, সাবেক জেলা শিক্ষা অফিসার, অজিত দাশ, বিশিষ্ট শিক্ষাবিদ ও উখিয়া কলেজের সাবেক অধ্যক্ষ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রেডিও সৈকতের বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন:- জনগণের দোরগোড়ায় সঠিক তথ্য, সুস্থ বিনোদন এবং জনকল্যাণ মূলক বার্তা পৌঁছে দিতে রেডিও সৈকত বিগত চার বছর ধরে চমৎকার ভূমিকা রাখছে। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার এই ইতিবাচক ধারা আগামী দিনেও বজায় থাকবে বলে আমি গভীরভাবে আশাবাদী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিরাও তাঁদের মূল্যবান মতামত ও শুভকামনা ব্যক্ত করে রেডিও সৈকতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
রেডিও সৈকত কর্তৃপক্ষের পক্ষে অনুষ্ঠানে আগত সকল অতিথি, শ্রোতা এবং শুভানুধ্যায়ীদের ফুল দিয়ে বরণ পূর্বক গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কর্তৃপক্ষের প্রতিনিধি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, বিগত চার বছরের এই চড়াই-উৎরাইয়ের যাত্রায় যারা নানা ভাবে আমাদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন এবং ভালোবেসেছেন, তাঁদের সকলের প্রতি আমরা ঋণী। আপনাদের এই অবিচল সমর্থনই আমাদের আগামী দিনের পথচলার মূল প্রেরণা।
সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতাকে পাথেয় করে রেডিও সৈকত আগামী দিনেও জনকল্যাণমুখী অনুষ্ঠান, বস্তুনিষ্ঠ তথ্য ও মানসম্মত বিনোদনের মাধ্যমে মানুষের হৃদয়ের আরও কাছাকাছি পৌঁছাবে - এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com