
উমংনু মারমা, জেলা প্রতিনিধি, বান্দরবান।
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় আসন্ন বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মহা প্রবারণা পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি উপস্থিতিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহা প্রবারণা পূর্ণিমা পালন করার জন্য ,স্থানীয় জনপ্রতিনিধি ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তংঞ্চঙ্গ্যা, ৪নং নেয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন মহা প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ,ও পূজা অর্চনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি বক্তব্যে বলেন,
“মহা প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এটি সুষ্ঠুভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”
সভায় ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বলেন প্রতি বছর রোয়াংছড়িতে পরিবেশ পরিস্থিতি ঠিক থাকলে কেন্দ্রীয় রোয়াংছড়ি উৎসব উদযাপন কমিটির মাধ্যমে একটি বড় রথযাত্রা আয়োজন করে থাকি। রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার থেকে শুরু করে বটলি পাড়ার হয়ে রথযাত্রা টি নদীতে এনে ধর্মীয় বদনা, পঞ্চমশীল, গ্রহণ নিয়ে সকল বিপদ হতে রক্ষা পাওয়ার কামনায়, জগতে সকল প্রাণীর শান্তির কামনা করে এটি উৎস্বর্গ করা হয়। প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com