
উমংনু মারমা, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক যুবককে খুন করে লাশ খালে ভাসিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ ও এলাকাবাসী এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তির নাম অমন্ত সেন তংঞ্চঙ্গ্যা (৪৬)। তিনি রোয়াংছড়ি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাটিংঝিড়ি পাড়ার মৃত ধল্যা তংঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাতে রোয়াংছড়ি বাসটার্মিনাল রাস্তা হতে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে খুন করে তারাছা খালে ফেলে দেয়। আজ সকাল পর্যন্ত তার লাশ উদ্ধার করা যায়নি।
নিহতের বড় ভাই রসিকো তংঞ্চঙ্গ্যা জানান, “আমার ছোট ভাই রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে খুন হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে খালে ফেলে দিয়েছে। আমরা সকাল থেকে খুঁজছি কিন্তু এখনো লাশ পাইনি।”
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে, রোয়াংছড়ি উপজেলা থানার অফিসার্স ইনচার্জ এম জাকের আহমদ বলেন পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার তৎপরতা চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com