ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রোয়াংছড়িতে শেষমেস টমটম চালকের লাশ মিলল নদীতে

    admin
    September 16, 2025 11:14 pm
    Link Copied!

    বান্দরবান প্রতিনিধি,

    বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার টমটম চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬)-এর লাশ নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টা দিকে জেলা সদরের ক্যচিংঘাটা এলাকার সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই অমন্ত সেন টমটম চালিয়ে রাত করে বাসায় ফিরতেন। তবে গত ১৫ সেপ্টেম্বর সকালে বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের সদস্য মেদুক মারমার ভাড়াটিয়ার বাড়ির পিছনে রাস্তায় প্রচুর রক্তের দাগ দেখতে পান। সেখান থেকে নিচে খালের দিকে টেনে নেওয়ার চিহ্নও মেলে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা একযোগে উদ্ধার অভিযান চালালে মঙ্গলবার বিকেলে সাঙ্গু নদী থেকে গলিত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

    নিহতের মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা জানান, “আমার অনুমানই সত্যি হয়েছে। বালুর চরে টেনে নেওয়ার দাগ দেখে বুঝেছিলাম, ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।”

    রোয়াংছড়ি থানার (এসআই) শুভ্রমুকুল বলেন, “সাঙ্গু নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST