সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি বান্দরবান
বান্দরবানের লামা উপজেলা উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (০১ জুলাই ২০২৬) লামা উপজেলা মিলনায়তন এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী, বান্দরবান-৩০০ সংসদীয় আসন এর মাননীয় সংসদ সদস্য।
অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে এমপি সাচিং প্রু জেরী বলেন, সরকারের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়ন করা। তিনি আরও জানান, মানবিক সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই সহায়তা কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবার সরাসরি উপকৃত হয়েছেন।
এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ ধরনের মানবিক উদ্যোগকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন এবং সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে প্রশংসা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com