
নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধায় আসামী ধরতে গিয়ে পৃথক পৃথক ঘটনায় হামলার শিকার তিন পুলিশ কর্মকর্তা। তবে ঘটনার ২ দিন পার হলেও কোন আইনী ব্যবস্থা নেয়নি হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানউল্লাহ। একের পর এক পুলিশের উপর হামলায় ঘটনায় এ থানায় মাঠের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে আ/তংক দেখা দিয়েছে।
গত,১১/১২/২৫ ইং বৃহস্পতিবার দিবাগত রাতে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বারোদুনিয়া এলাকায় আসামী ধরতে গেলে আসামী পক্ষের লোকজন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী উপ-পরিদর্শক আখতারুজ্জামানসহ তার সহযোগীদের উপর হামলা চালায় ও ডাকাত ডাকাত চিৎকার করেন। এসময় তাদের হামলায় তিনিসহ দুজন আহত হয় এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। অপর দিকে বুধবার রাতে ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝারা এলাকায় আসামী ধরতে গেলে আসামী পক্ষের লোকজন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মতিউরসহ তার সহযোগীদের উপর হামলা চালায়। এতে তিনিসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হয় এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। এর আগে গত মাসে আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয় ওই থানার উপ-পরিদর্শক (এস আই) জাহিদ হাসান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com