নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতি নিধি
ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার চলবলা ইউনিয়ন এর চাকলা হলমোড় পৃর্বপার্শে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় ঘটে , এতে গাড়ির চালক হেল্পার, যাত্রীর অনেকেই গুরুতর আহত হয়েছেন ঐবাসের যাত্রীরা অভিযোগ করেন যে গাড়ি চালক গাড়ির ভিতর সাউ বক্স দিয়ে গান শুনছিলেন,এবং গাড়ির গতি একটু বেশি হওয়ার কারণে এ ঘটনা ঘটে , অনেকে অভিযোগ করেন যে এরকম সিংগাল রাস্তায় গাড়ির গতি বেশি হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।পরে স্থানীয় লোকজন প্রশাসনের হট লাইনে ফোন করে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হন, এতে ড্রাইভার বাসের ভিতর আটকে যাওয়ার কারণে বাসের ড্রাইভারকে উদ্ধার করতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগে যায় । কালীগঞ্জের ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আমাদের জানান যে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে সঠিক ভাবে উদ্ধার করা হয়েছে, তাদের দুই থেকে তিনজন হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান, এ সমায় কালীগঞ্জে থানার গোড়ল তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জও সহ পুলিশ সদস্যরও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com