নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতি নিধি।
লালমনিরহাট শহরের মিশন মোড় জেলা পরিষদ মার্কেটে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
আহত মাহাবুবর রহমান তিতাস (৩৫), পিতা: মজিদুল ইসলাম, বাড়ি হাড়িভাঙ্গা, ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জানান, সামিয়ানা টাঙানো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শহিদুল ইসলাম সহ ১ সহযোগী আমের দোকানের দোকানদার তাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে মাথা থেকে মুখের নিচ পর্যন্ত প্রায় ২ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়। থুতনি পর্যন্ত ক্ষত হওয়ায় প্রায় ২০টি সেলাই দিতে হয়েছে।
বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি আজ দুপুর আনুমানিক ২টার দিকে মিশন মোড় জেলা পরিষদ মার্কেট এলাকায় ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থান: স্বরবর্ণ গার্মেন্টস, মিশন মোড়, লালমনিরহাট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

