
মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
ঢাকার কাজলা-যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী জুলাই যোদ্ধা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শরিফুল ইসলামকে জড়িয়ে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার সমর্থকরা।
তাদের দাবি, প্রকাশিত সংবাদে শরিফুল ইসলামকে নিয়ে যেসব অভিযোগ ও তথ্য তুলে ধরা হয়েছে, সেগুলোর যথাযথ সত্যতা নেই। কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। তাদের মতে, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি মহল তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
সমর্থকদের ভাষ্য অনুযায়ী, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে কৈখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
তারা আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্ব। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশের ফলে একজন ব্যক্তির সামাজিক মর্যাদা ও রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে, যা দায়িত্বশীল সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ সময় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকাশিত সংবাদের তথ্য পুনরায় যাচাই করার আহ্বান জানানো হয়। যে পাশাপাশি শরিফুল ইসলামকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করে প্রকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের দাবি জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তার সমর্থকরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com