ঢাকাWednesday , 25 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    admin
    February 25, 2026 5:10 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    পিলখানায় হত্যাকাণ্ডে শহিদ হওয়া সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে তারা এই শ্রদ্ধা জানান। এসময় তাদের সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান।


    এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য বলেও উল্লেখ করেন তিনি।

    তারেক রহমান বলেন, এ হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।

    তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক।

    ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে জন্য পুনরায় শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    সবশেষে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো—এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।’

    ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার কিছু দিন পর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি ঘটে। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। নারকীয় সেই হত্যাযজ্ঞের ১৭তম বার্ষিকী আজ। গত বছর দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।

    পিলখানা ট্র্যাজেডির ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতের রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন এবং সর্বোচ্চ ১০ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ২৫৬ জনকে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান ২৭৮ জন।

    একই ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৮৩৪ জন আসামির মধ্যে পলাতক রয়েছেন ২০ জন। বিচারিক আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।
    [25/02, 12:18 pm] য‌শোর জেলা মিন্টু শেখ খু: যশোর জেনারেল হাসপাতালে চুরির চেষ্টাকালে এক নারী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে এসে চুরির কবলে পড়েছেন এক নারী। তবে হাতেনাতে চোর ধরে ফেলায় রক্ষা পেয়েছে তার মালামাল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে এই ঘটনা ঘটে।

    ভুক্তভোগী জেসমিন বেগম (৪০) যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না গ্রামের আব্দুল হাই মোল্লার স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জেসমিন বেগম হাসপাতালের ১২৬ নম্বর কক্ষের সামনে (প্যাথলজি বিভাগ) লাইনে দাঁড়িয়ে ছিলেন। এসময় ভিড়ের সুযোগ নিয়ে অভিযুক্ত সুমি বেগম (৩০) কৌশলে জেসমিন বেগমের ভ্যানিটি ব্যাগে হাত দেন। বিষয়টি টের পেয়ে জেসমিন বেগম তৎক্ষণাৎ সুমিকে হাতেনাতে ধরে ফেলেন।

    আটককৃত সুমি বেগম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বন্দর বটতলা গ্রামের মৃত মুক্তার মোল্লার মেয়ে এবং যশোর সদর উপজেলার বদেরপুর গ্রামের মিলন শেখের স্ত্রী।

    ঘটনার পর উপস্থিত জনতা অভিযুক্ত নারীকে যশোর সদর হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করেন। পুলিশ জানায়, অভিযুক্ত নারী পেশাদার চোর চক্রের সদস্য কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST