মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি//
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার রানীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমীর নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাসেত, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক কাওসার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ ও জেলা ইউনিট সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


