
মো: নুরুজ্জামান, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি//
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি করার সময় হাতে-নাতে আ'টক হয়েছেন হান্নান (৪২) নামে এক যুবক। তিনি উপজেলার মাঝিড়া ইউনিয়নের বেলপুকুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শনিবার (4 অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন সরঞ্জাম চুরির চেষ্টা করছিলেন হান্নান। এ সময় কর্তব্যরতরা বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলেই তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশ নিশ্চিত করেছে যে আ'টক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com