মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি///
বগুড়ার শাজাহানপুর উপজেলায় কৃষিজমির উপরিভাগ কেটে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাদলা, আড়িয়া ও খরনা ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদলা ইউনিয়নে কৃষিজমির মাটি কাটার প্রমাণ মিললেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। তিনি জানান, কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


