
মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি//
বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) উপজেলার গণ্ডগ্রাম এলাকায় এ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৩ নং ওয়ার্ড আমীর মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
অনুষ্ঠানে ১৩ নং ওয়ার্ড সহকারী সেক্রেটারি শাহীন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন এবং শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা পৌঁছে দিতে দাঁড়িপাল্লা মার্কার এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com